ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা গড়ে তুলবে ন্যাটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশ নিরাপদ রাখতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছেন এই সামরিক জোটের নেতারা। পর্তুগালের রাজধানী লিসবনে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ন্যাটো শীর্ষ সম্মেলন। এতে আরও সিদ্ধান্ত হয়েছে, ইউরোপের বাইরের ন্যাটোভুক্ত দেশ যুক্তরাষ্ট্রও এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থায় সংযুক্ত থাকছে।গতকাল শুক্রবার প্রথম দিনের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, ‘এই প্রথমবারের মতো আমরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছি, যা ইউরোপের ন্যাটোভুক্ত সব রাষ্ট্রসহ যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ও জনগণকে নিরাপদ করবে।’ তিনি আরও বলেন, ‘এখন থেকে ন্যাটোর কোনো দেশ আক্রান্ত হওয়া মানে অন্য সদস্য দেশগুলোও আক্রান্ত হওয়া।’এদিকে, ন্যাটো জোটভুক্ত তুরস্ক এই প্রতিরক্ষা-ব্যবস্থার ব্যাপারে বলেছে, ইরানকে লক্ষ্য করে যদি এই প্রতিরক্ষা-ব্যবস্থা গড়ে তোলা হয়, তাহলে তারা তা মেনে নেবে না। আল-জাজিরা অনলাইন।