কড়াইল বস্তিবাসীর জন্য ক্লিনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কড়াইল বস্তিবাসীর স্বাস্থ্যসেবায় একটি ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। বস্তিবাসীর স্বাস্থ্যসেবার পাশাপাশি সচেতনতা বাড়াতে গুড হিল ট্রাস্ট ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ ক্লিনিক চালু হয়েছে। এর আওতায় তিন লাখ বস্তিবাসী স্বাস্থ্যসেবা পাবেন বলে উদ্যোক্তারা মনে করছেন। গতকাল মঙ্গলবার ক্লিনিকটির উদ্বোধন করা হয়েছে।বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ও গুড হিল ট্রাস্টের যৌথ উদ্যোগে ৯ এপ্রিল থেকে ‘বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা’ নামের আরেকটি কার্যক্রমও চালু হয়েছে। এর আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ ও বয়স্কদের নানা ধরনের স্বাস্থ্যসেবা দেবেন। প্রথম পর্যায়ে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারায় এই কার্যক্রম পরিচালিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।