কয়রায় মুক্তিযোদ্ধা সংসদের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কয়রা উপজেলা কমান্ডের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। খুলনা জেলা কমান্ডের আহ্বায়ক সরদার মাহবুবার রহমান স্বাক্ষরিত এক পত্রে জিএম মতিউর রহমানকে আহ্বায়ক, মো. আবদুর রহমান যুগ্ম্ন আহ্বায়ক, মো. মাহবুবার রহমান সরদার সদস্য সচিব, মো. লুত্ফর রহমান মোল্লা, মো. জামির আলী গাইন, জি এ ইয়াকুব আলী ও মো. শওকত হোসেনকে সদস্য করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে খুলনা জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম, কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম মোহসিন রেজাসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের সাময়িক দায়িত্ব পালনকারী কয়রা উপজেলা কমান্ডার মো. সবুর হোসেন।