কয়েকজন দুর্বৃত্তের লোভের কারণেই বস্তির সৃষ্টি হয়েছে: পূর্ত প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, কয়েকজন দুর্বৃত্ত সম্পদের পাহাড় গড়তে চায়। ওই সব মানুষের লোভের কারণেই বস্তির সৃষ্টি হয়েছে। আইন ও নীতি অমান্য করে কাউকে সম্পদের পাহাড় গড়তে দেওয়া হবে না।আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অন্বেষণ আয়োজিত ‘বস্তিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, সরকার কোনো বস্তি উচ্ছেদ করবে না। উন্নত পুনর্বাসন ব্যবস্থা না করে কাউকে উচ্ছেদ করা হবে না। তিনি জানান, সরকার ২০২১ সালের মধ্যে সবার জন্য আবাসন নীতি নিয়েছে।ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, সবার সঙ্গে পরামর্শ ও আলোচনা করে ড্যাপের গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু কয়েকজন দুর্বৃত্তের তা পছন্দ হচ্ছে না। তিনি এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।