কয়েকজন নারী প্রার্থীর বিরুদ্ধেও মামলা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের কয়েকজন একাধিক মামলার আসামি। মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিল করা তাঁদের হলফনামা থেকে এই তথ্য পাওয়া গেছে।বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত ১০টি নারী আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৯ জন। তাঁদের মধ্যে পাঁচজন একাধিক ফৌজদারি মামলার আসামি। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের শরীফ তাসলিমার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা না থাকলেও অতীতে একটি ফৌজদারি মামলা ছিল।২ নম্বর ওয়ার্ডের পেয়ারা বেগম বর্তমানে একটি মামলার আসামি। ওই মামলা আদালতে বিচারাধীন। অতীতে তিনি আরও তিনটি মামলার আসামি ছিলেন। ৪ নম্বর ওয়ার্ডের পারুল বেগমের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা বিচারাধীন। অতীতে তিনি কোনো মামলার আসামি ছিলেন না।৯ নম্বর ওয়ার্ডের সেলিনা বেগমের বিচারাধীন আছে দুটি মামলা। এর আগে তিনি আরও একটি মামলার আসামি ছিলেন। একই ওয়ার্ডের প্রার্থী মিনু নাছিরও বর্তমানে দুটি মামলার আসামি। দুটি মামলাই বর্তমানে বিচারাধীন রয়েছে।