কয়েকটি চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক কবিতার অন্যতম কেন্দ্রীয় চরিত্র রাইনের মারিয়া রিলকে (১৮৭৫-১৯২৬)। তাঁর কবিতা ও কাব্যভাবনা বিশ শতকের কবিতাকে গভীরভাবে স্পর্শ করেছে। ডুইনো এলিজি কাব্যগ্রন্থ তাঁর সৃজনশীল উপলব্ধির চূড়ায় পৌঁছেছে। জার্মান ছাড়াও ফরাসিতে বহু কবিতা লিখেছেন।১. মারি ফন থার্ন ভুন্ড টাক্সিস-হোহেনলোহেকেপ্যারিস। ১৭, ক্যাম্পেইন-প্রিমিয়ের।১৪ এএম ১৬।ডিসেম্বর ১৯১৩প্রিয় রাজপুত্র,...আর এবার সম্পূর্ণ ভিন্ন এক প্রসঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর গীতাঞ্জলির কথাই বলছি। ওটা নাকি তিনি নিজেই চমৎকার ইংরেজিতে অনুবাদ করেছেন। এর একটি জার্মান অনুবাদ ইতিমধ্যে বেরিয়ে গেছে। আর আঁদ্রে জিদের করা একটি ফরাসি অনুবাদ, যেটা থেকে তিনি সম্প্রতি বেছে বেছে কতিপয় চমৎকার অংশ পড়ে শুনিয়েছেন, অল্প কয়েক দিনেই বেরোচ্ছে...।২. হেলেনে ফন নসটিৎসকেপ্যারিস। ১৭, ক্যাম্পেইন প্রিমিয়েরএএম ২৭। ডিসেম্বর (১৯১৩)...জিদের করা রবীন্দ্রনাথের অনুবাদ তোমাকে পাঠাচ্ছি, যা আজ সকালেই বেরিয়েছে। সম্ভবত তুমি ইতিমধ্যে ইংরেজিতে গীতাঞ্জলি পড়ে ফেলেছ। ওটি আয়ত্ত করতে জিদ প্রচুর শ্রম ও মেধা খরচ করেছেন। এই কাজের ভেতর দিয়ে যদি একটা অপরিচিত ভূখণ্ডের আলো ইউরোপের প্রাচীন জানালাপথে প্রবেশ করে, তবে সেটাই অনেক হবে।...৩. কুর্ট ভল্ফকেপ্যারিস। ১৭, ক্যাম্পেইন-প্রিমিয়ের এএম ৬। ডিসেম্বর ১৯১৩প্রিয় জনাব ভল্ফ,...রবীন্দ্রনাথ ঠাকুরের জার্মান সংস্করণের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আঁদ্রে জিদ সম্প্রতি এই কবির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। তাঁর করা গীতাঞ্জলির অনুবাদ, যেখান থেকে তিনি সাগ্রহে আমাদের কিছু অংশ পড়ে শুনিয়েছেন, মনে হয়েছে, খাঁটি কবির শক্তিমত্তায় ভরপুর। নুভেল্লে রেভু ফ্রাঁসোয়ার প্রকাশকেরা ওটি সদ্যই বই আকারে বের করেছেন...।৪. কুর্ট ভল্ফকে পাঠানো টেলিগ্রামভেবে দেখা হলো, [রবীন্দ্রনাথের কবিতা অনুবাদের] এ কাজ করতে রাজি হতে পারছি না, বিস্তারিত কারণ লিখে জানাব, আস্থা রাখার জন্য ধন্যবাদ—রিলকে৫. কুর্ট ভল্ফকেপ্যারিস ১৪, ১৭ রু ক্যাম্পেইন-প্রিমিয়ের।এএম ৭। জানুয়ারি ১৯১৪প্রিয় জনাব কুর্ট ভল্ফ,—বাইরে কী উজ্জ্বল রৌদ্রের দিন! আজ দীর্ঘ প্রাতর্ভ্রমণে আপনার প্রস্তাবটির কথাই ঘুরিয়ে-ফিরিয়ে ভাবছিলাম। কেননা হাঁটার সময়ই কেবল এসব কঠিন প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করা অনেক সোজা হয়ে যায়। খোলা হাওয়ার মধ্যে চিন্তাগুলো নিজে থেকেই নিজেরা স্পষ্ট হয়ে উঠল এবং লেখার টেবিলে বসে এসব নিয়ে আকাশ-পাতাল ভাবতে যে ঝক্কি পোহাতে হতো, তার প্রায় কিছুই পোহাতে হলো না। তারপর ফেরার পথে আপনাকে ‘না’ করে দিয়ে টেলিগ্রাম পাঠালাম। কাজটা খুব অনায়াস ছিল না, কেননা প্রথমত আমি আপনাকে বিমুখ করতে চাই না; এবং সর্বোপরি, আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন, প্রস্তাবটা যথেষ্ট লোভনীয় ছিল।কাজটা নাকচ করার পেছনে আর সব কারণ ছাপিয়ে একটা যে কারণ বড় হয়ে উঠেছে তা হলো, ওই কাজের পক্ষে আমি আমার ভেতর থেকে তাগিদ পাচ্ছি না। একমাত্র ওই তাগিদই পারে একটা অব্যর্থ ও দায়িত্বপূর্ণ কাজে নামিয়ে ফেলতে। যদিও ওই সব স্তবকের অনেকগুলোর ভেতরই এক চেনা সুর ধ্বনিত হচ্ছে, তবু বলতে গেলে মোটের ওপর আমার ওপর অপরিচয়ের এমন একটা ঝাপটা এসে লাগছে, যার গতিপ্রকৃতি বুঝতে পারছি না। নিজের ওপর অত্যাচার ব্যতিরেকে আমি কেমন করে পুনর্নির্মাণ করব। হতে পারে ইংরেজি ভাষার প্রতি আমার অল্প পরিচয়ই এর জন্য অনেকাংশে দায়ী। ওই ভাষাটা থেকে আমি এতই দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়ি যে একটুখানি পড়তে গিয়ে বারবার সাহায্য না নিয়ে আমি ঠিকমতো অর্থই বুঝতে পারি না। তার ওপর আমি অন্য কয়েকটি ভাষা থেকে কিছু অনুবাদের কাজে জড়িত হয়ে পড়েছি, যেগুলো খুবই সাধারণ কাজ, উল্লেখের দাবি রাখে না। আমার নিজস্ব কাজের পাশাপাশিই সেগুলোর কাজ চলছে। কিন্তু তার পরও কাজগুলো আমার কাছে এতই প্রিয় যে আমার পক্ষে সেগুলো তুলে রাখা এখন অসম্ভব। আপনার প্রস্তাবিত গুরুদায়িত্বটি গ্রহণ করলে শুধু ওই ছোট কাজগুলোই চাপা পড়বে না, আমার নিজস্ব লেখালেখিও ক্ষতিগ্রস্ত হবে। খোলাখুলিই বলছি, এ কাজ এ মুহূর্তে আমার পক্ষে যন্ত্রণাদায়কই হবে, কেননা আমি এখানে এসে নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছি কেবলই নিজের ভেতর পুরোপুরি ডুবে যাওয়ার জন্য, আগেই উচ্চারিত হয়ে যাওয়া শব্দ পুনর্নির্মাণ করার জন্য নয়, তা সে যতই চমৎকার শব্দগুচ্ছ হোক না কেন।এটুকুই, জনাব কুর্ট ভল্ফ, আমার বলার ছিল। আপনি আমার চিন্তাগুলো বুঝতে পারছেন। আমি নিজেকে যেভাবে বিচার করেছি, তা-ই তুলে ধরেছি। আমার বিশ্বাস, এরপর আপনি মনে করবেন না যে আমি আপনার আকর্ষণীয় প্রস্তাবের অবমাননা করেছি।আমি জার্মান সংস্করণটি এখনো ততটা ভালোভাবে পড়ে দেখিনি যে নতুন করে অনুবাদের প্রয়োজনীয়তা কতটুকু, তা বিচার করতে পারব। ওই পাণ্ডুলিপিটি বাতিল না করে কি সত্যিই উপায় নেই? পরিচিত চরণগুলো একটার পর একটা মিলিয়ে দেখার পর আমি এখনই বলতে পারছি না ওই চরণগুলো আরও ভালো করে লেখা যেত কি না।আগেই যেমনটা উল্লেখ করেছি, আমার ওপর আন্তরিক আস্থা দেখানোয় আমি আপনার কাছে কৃতজ্ঞ।আপনার বিশ্বস্ত,আর এম রিলকে ইংরেজি থেকে অনূদিত