কয়েকটি সাধারণ বিষয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্প ঝড়-জলোচ্ছ্বাস, বন্যা-খরার মতোই একটি প্রাকৃতিক ঘটনা। এ ঘটনার কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। পৃথিবীতে প্রতিদিন কয়েক হাজার ভূমিকম্প হয়। এর অনেকগুলোই এত কম মাত্রার যে মানুষ তা অনুভব করতে পারে না। তবে যন্ত্রে এর প্রায় সবগুলোই ধরা পড়ে। ভূমিকম্পের মাত্রা (রিখটার স্কেলে) এক বেশি হলে কম্পন বেশি হয় ৩২ গুণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভূমিকম্পপ্রবণ এলাকায়। অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো সময় এখানে ভূমিকম্প হতে পারে। সূত্র: আবহাওয়া অধিদপ্তর