কয়েনে নির্ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন ছিল গতকাল সোমবার। কিন্তু একাধিক প্রার্থী একই প্রতীক চাইলে রিটার্নিং কর্মকর্তারা দুই টাকার কয়েনে টস করে প্রার্থীদের প্রতীক বরাদ্দ নির্ধারণ করেন। দুজন করে প্রার্থীর মধ্যে টস করা হয়। বিজয়ী প্রার্থী বরাদ্দ পান তাঁর পছন্দের প্রতীক। আর পরাজিত প্রার্থী মন্দ-ভাগ্য হিসেবে তা সহজেই মেনে নেন। উপজেলা প্রাথমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) ও রিটার্নিং কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার এর সত্যতা নিশ্চিত করেন। আগামী ৫ জুলাই উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন। ধরমপাশা প্রতিনিধি