কয়েলের গুদামে আগুন: ঢাকা মেডিকেলে আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতের নামাপাড়ায় মশা তাড়ানোর স্প্রে ও কয়েলের গুদামে লাগা আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ইকবাল। গতকাল রোববার রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্র আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।এ নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল আটে। বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ‘বার্ন ইউনিটে গুরুতর দগ্ধ আরও তিনজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। এদের তিনজনেরই শ্বাসনালিসহ শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। আমরা তাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছি।’প্রসঙ্গত, গত শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেতের নামাপাড়ায় গুডনাইট ব্র্যান্ডের মশা তাড়ানোর স্প্রে ও কয়েলের গুদামে আগুন লাগে। এতে ওই দিন ঘটনাস্থলেই পুড়ে মারা যান শ্রমিক আলমাস (২০), তোফাজ্জল (২৬), আমিনুল (২২), ইউসুফ (২৬) ও রাসেল (১৫)। চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার সকাল ছয়টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান আনোয়ার হোসেন (২২)। গতকাল সকালে মারা যান জুয়েল (২৪)।