খননের সরঞ্জাম নেই, দুই হাজার কিলোমিটার নৌপথ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এক কোটি ঘনমিটার সাধারণ খনন দরকার বিআইডব্লিউটিএ মাত্র ২৬ লাখ ঘনমিটার খনন করতে পারে বিশ্বের মোট পলির প্রায় ১৮ দশমিক ৫০ শতাংশ বাংলাদেশের নদীগুলো দিয়ে বাহিত হয়। এ জন্য নদী দ্রুত নাব্যতা হারায়সচল নৌপথ চালু রাখতেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) হিমশিম খাচ্ছে। গত ২৫ বছরে দেশের নৌপথের পরিমাণ কমেছে অন্তত দুই হাজার কিলোমিটার। মৃত বা মৃতপ্রায় নদ-নদীর খননের কথা ভাবতেও পারছে না সংস্থাটি। দেশের অভ্যন্তরীণ নৌপথের নৌযান ও ফেরি চলাচলকারী অংশ চালু রাখতে বছরে অন্তত এক কোটি ঘনমিটার সাধারণ খনন করা দরকার। কিন্তু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তাদের সাতটি খননযন্ত্র পুরোমাত্রায় ব্যবহার করেও বছরে মাত্র ২৬ লাখ ঘনমিটার নৌপথ খনন করতে পারছে। এর বাইরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং ব্যক্তিমালিকানার খননযন্ত্র ধার করে কাজ করা হলেও বছরে সর্বোচ্চ ৬০ থেকে ৭০ লাখ ঘনমিটার নৌপথ খনন করা যাবে বলে বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে।সারা দেশে ৫৩টি নদ-নদী মৃত ও মৃতপ্রায়। এগুলোতে নৌযান চলাচল করতে পারে না। নৌপথগুলোতে অন্তত ৩৩ কোটি ঘনমিটার পলি খনন (ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে) করা গেলে অচল পথগুলো সচল করা সম্ভব বলে মনে করছে বিআইডব্লিউটিএ।প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিআইডব্লিউটিএর সংগৃহীত সাতটি খননযন্ত্রেরই অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। ফলে নির্বাচিত কিছু নৌপথে পাউবো ও বেসরকারি খননযন্ত্র ভাড়া করে সারা বছর সেখানে খননকাজ পরিচালনা করা হয়। এর মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-চরজানাজাত ফেরি-রুটই প্রধান। এরপরই রয়েছে পাটুরিয়া-বাঘাবাড়ী এবং ঢাকা-বরিশাল নৌ-রুট।চলতি অর্থবছরে এসব নৌপথে ৪৮ লাখ ঘনমিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিআইডব্লিউটিএ। এ পর্যন্ত খনন করা হয়েছে ২০ লাখ ঘনমিটার। এ বছর খনন ও সংরক্ষণ খাতে বরাদ্দ রয়েছে ৫০ কোটি টাকা।অচল ৫৩ নদ-নদী: সাধারণত নৌপথের নাব্যতা পর্যবেক্ষণ, নাব্যতা কমে যাওয়ার স্থান চিহ্নিতকরণ এবং সম্ভাব্য খনন এলাকা ঠিক করার জন্য বর্ষা মৌসুমের শেষ দিকে হাইড্রোগ্রাফিক জরিপ করে বিআইডব্লিউটিএ। কিন্তু দীর্ঘদিন ধরেই জরিপের কাজ সচল নৌপথগুলোতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। মৃত ও মৃতপ্রায় নদ-নদীর কী ধরনের খনন দরকার, সেটাও চিহ্নিত করা নেই। গত বছরের আগস্ট মাসে বিআইডব্লিউটিএ ৫৩টি নদ-নদী সচল করার বিষয়ে প্রয়োজনীয় বিদেশি অর্থায়নের লক্ষ্যে একটি প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (পিডিপিপি) নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠিয়েছে। ওই প্রস্তাবেই ৫৩টি নদ-নদীকে চলাচলের উপযোগী করতে ৩৩ কোটি ঘনমিটার খননের কথা বলা হয়। এতে আনুমানিক ব্যয় হবে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। অর্থ পেলে প্রকল্প বাস্তবায়নে অন্তত ১০ বছর লাগবে।পানিসম্পদ পরিকল্পনা প্রতিষ্ঠানের (ওয়ারপো) সাবেক মহাপরিচালক মোহাম্মদ ইনামুল হক প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে খননকাজ পরিচালনা করতে হবে। কোন নদীতে কী ধরনের ব্যবস্থা নিলে টাকার অপচয় হবে না, তা ঠিক করে খনন করতে হবে।নৌপথ কমছে: বিআইডব্লিউটিএর হিসাব মতে, বাংলাদেশে নদীনালার মোট দৈর্ঘ্য প্রায় ২৪ হাজার কিলোমিটার। ১৯৯৭ সালে পরিকল্পনা কমিশন পরিচালিত এক জরিপে দেখা গেছে, ১৯৮৪ সালে বর্ষাকালে নৌচলাচলের উপযোগী পথ ছিল আট হাজার ৪০০ কিলোমিটার। শীতকালে তা ছিল পাঁচ হাজার ২০০ কিলোমিটার। কিন্তু বর্তমানে নৌপথ কমে দাঁড়িয়েছে বর্ষাকালে প্রায় ছয় হাজার কিলোমিটার এবং শীতকালে তিন হাজার ৮০০ কিলোমিটার। অর্থাত্ ২৫ বছরের ব্যবধানে নৌপথের পরিমাণ কমেছে প্রায় দুই হাজার কিলোমিটার।নৌপথ উন্নয়নসংক্রান্ত সরকারের গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্যার সময় বাংলাদেশের নদীগুলো দিয়ে বছরে ৫০ লাখ কিউসেক পানি এবং ২ দশমিক ৪ বিলিয়ন টন পলি বাহিত হয়। আর সারা বিশ্বের সব নদী মিলিয়ে বছরে পলি বাহিত হয় প্রায় ১৩ বিলিয়ন টন। অর্থাত্ বিশ্বের মোট পলির প্রায় ১৮ দশমিক ৫০ শতাংশ বাংলাদেশের নদীগুলোর মাধ্যমে বাহিত হয়। এ জন্য নদী দ্রুত নাব্যতা হারায়।নৌপথ সাশ্রয়ী: ২০০৭ সালে বিশ্বব্যাংকের ‘অভ্যন্তরীণ নৌযোগাযোগ ব্যবস্থার পুনরুজ্জীবন: বিকল্প এবং কৌশল’ শীর্ষক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর ২৫% পরিবারের যাতায়াত ও মালামাল পরিবহন সরাসরি অভ্যন্তরীণ নৌপরিবহনকেন্দ্রিক। সংস্থাটি সড়ক ও রেল পরিবহনের সঙ্গে নৌপথের তুলনা করতে গিয়ে জানায়, অভ্যন্তরীণ নৌপথে প্রতি টন-কিলোমিটার পণ্য পরিবহনে খরচ এক টাকারও কম। সড়কপথে সমপরিমাণ মালামাল পরিবহনে খরচ ৪ দশমিক ৫০ টাকা এবং রেলপথে ২ দশমিক ৫০ থেকে চার টাকা।নৌপরিবহন জ্বালানিসাশ্রয়ীই শুধুই নয়, পরিবেশবান্ধবও। সড়ক ও রেল পরিবহনের তুলনায় নৌপরিবহনব্যবস্থায় প্রতিবছর এক লাখ ৫৫ হাজার টন কার্বন ডাই-অক্সাইড গ্যাস কম নির্গত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া প্রথম আলোকে বলেন, প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে দুটি খননযন্ত্র কেনার লক্ষ্যে দরপত্র হয়েছে। ১৫ মাসের মধ্যে সেগুলো পাওয়া যাবে। মৃত ও মৃতপ্রায় নদীগুলো সচল করার জন্য অর্থায়ন পাওয়ার চেষ্টা চলছে বলেও তিনি জানান।