খনি বরাদ্দে কেন্দ্রের ভূমিকা ভারতের সুপ্রিম কোর্টে প্রশ্নবিদ্ধ
ভারতের কয়লাখনি বরাদ্দে কেন্দ্রীয় সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বক্তব্য, কয়লাখনি (জাতীয়করণ) আইন অনুসারে কেবল রাজ্য সরকার খনি বরাদ্দ দিতে পারে। তাই কেন্দ্রীয় সরকার আইন অমান্য করে খনি বরাদ্দ দিতে পারে না। এ ব্যাপারে কেন্দ্রকে ছয় সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার বিচারপতি আর এম লোধা ও জে চেলামেশ্বরের দ্বৈত বেঞ্চ কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সরকার কয়লাখনি বরাদ্দ দিতে সক্ষম কি না, তা জানতে কয়লাখনি (জাতীয়করণ) আইনসহ অন্যান্য আইন খতিয়ে দেখার নির্দেশ দেন তাঁরা।বিচারপতিদের দ্বৈত বেঞ্চ আরও জানান, ‘খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন ১৯৫৭ অনুযায়ী খনি বরাদ্দ দেওয়ার কোনো অধিকার নেই কেন্দ্রীয় সরকারের। ওই আইন রদ করার কোনো বিধানও নেই।’এদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল জিই ভানুবতী বলেন, তিনি বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চান না। তিনি আদালতের প্রশ্নের জবাব দিতে সময় চেয়েছেন।