খনিজ রপ্তানি নিষিদ্ধ করে আইন করতে স্পিকারকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে আইন পাসসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার রাজধানীতে সমাবেশ করেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। পরে কমিটির নেতারা জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেন।জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেলে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, কমিটির নেতা নূর মোহাম্মদ ও রুহিন হোসেন প্রিন্স।এ সময় মনজুরুল আহসান খান, এম এম আকাশ, বিমল বিশ্বাস, বজলুর রশিদ ফিরোজ, জোনায়েদ সাকী, সাইফুল হক, মোশরেফা মিশু, অধ্যাপক আবদুস সাত্তার, মোশারফ হোসেন নান্নু, আবদুর রশিদ সরকার, মহিন উদ্দিন চৌধুরী, মাসুদ খান, শামছুল আলম, আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি দেওয়ার জন্য জাতীয় কমিটির নেতারা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ অভিমুখে এগোতে থাকেন। মিছিলটি মৎস্য ভবন হয়ে শাহবাগে পৌঁছার পর পুলিশ বাধা দেয়। এ সময় জাতীয় কমিটির নেতারা রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি শেষ করেন।পরে কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল স্পিকার আবদুল হামিদের সঙ্গে দেখা করে সাত দফা-সংবলিত স্মারকলিপি দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, স্পিকার আবদুল হামিদ প্রতিনধিদলকে আশ্বস্ত করেন যে এ-সংক্রান্ত বাছাই কমিটির প্রতিবেদন তাঁর হাতে এলে তিনি জাতীয় সংসদে তা যথাযথভাবে উপস্থাপন করবেন।