খরচ বাঁচাতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রোপচারের খরচ বাঁচাতে চীনের এক নারী পেটে জমে থাকা পানি বের করতে নিজেই নিজের পেট কেটে ফেলেছেন। চায়না ডেইলি বলেছে, উ ইউয়ানবি ১৩ বছর ধরে বাড চুয়ারি সিনড্রোমে ভুগছেন। এ রোগে পাকস্থলীতে পানি জমে তীব্র ব্যথা হয়। উর চিকিৎসাবিমা না থাকায় ৮ মে তীব্র ব্যথা শুরু হলে তিনি চাকু দিয়ে নিজেই পেট কেটে পাকস্থলীর পানি বের করেন। পরে তাঁর স্বামী তাঁকে হাসপাতালে ভর্তি করান। এনডিটিভি