খল চরিত্রেই ঝোঁক বেশি থেরনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খল চরিত্রে অভিনয়েই ঝোঁক বেশি হলিউড তারকা শার্লিজ থেরনের। এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন। পরবর্তী ছবিতে তিনি এক কুটিল রানির চরিত্রে অভিনয় করবেন। বিখ্যাত রূপকথা ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’-এর কাহিনি অবলম্বনে ছবিটি নির্মাণ করা হবে। থেরন বলেন, ‘আমাদের মধ্যে সহজাত ভাবেই কিছু মন্দ দিক রয়েছে। মাঝেমধ্যে তা তুলে ধরতে পারি।’ নািস স্বৈরশাসক হিটলারের চরিত্রে অভিনয়ের প্রস্তাবে আগ্রহী হবেন কি না—এ প্রশ্নের জবাবে থেরন বলেন, ‘আমাদের মধ্যে নিশ্চিতভাবে এমন কিছু আছে, যা অন্যকে ভয় দেখাতে পারে। এ জন্য জুতসই পরিস্থিতির প্রয়োজন। হিটলার যে একজন মানুষ, এটুকু বলার সাহস রাখতে হবে। আর মানুষ হিসেবে ভাবলে আমরা সবাই তাঁর মতো। এর মানে বলছি না যে তিনি যা করেছেন তা ঠিক। তবে এ কথা মানতেই হবে যে তিনি মানুষের গর্ভেই জন্মেছেন।’ ওয়েবসাইট।