খাঁচায় ঢুকলেন জিয়া খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিতা বাঘের মতো দেখতে বিশেষ জামা পরে বলিউডের অভিনেত্রী জিয়া খান ঢুকেছেন খাঁচায়। ঠিক যেমনটি থাকে চিড়িয়াখানায়। বনের পশুকে বন্দী করে রাখার প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি এ বার্তাও পৌঁছে দিয়েছেন, ‘বন্যেরা বনেই সুন্দর। আসুন, চিড়িয়াখানা বয়কট করি।’ সম্প্রতি পেটার (প্রাণীর অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন) হয়ে একটি বিজ্ঞাপনে অংশ নিতে লন্ডনে যান জিয়া খান। সেখানেই বিজ্ঞাপনচিত্রটি ধারণ করা হয়। এর মূল বক্তব্য, মানুষের মতো জীবজন্তুরও স্বাধীনতা আছে। তাদের ধরে এনে খাঁচায় পুরে রাখা অনুচিত। তাই হাতি, বাঘ, ভাল্লুক, বানরের মতো জন্তুকে বনে তাদের আপনালয়ে ছেড়ে দেওয়া হোক। এর আগে ২০০৯ সালেও জিয়া খান পেটার হয়ে কাজ করেছিলেন। বিএইচএনএন।