খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন মোবারক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। সে কারণে তিনি শারীরিকভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন। মিসরের প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর দিয়েছে।ক্ষমতায় থাকাকালে ব্যাপক দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে মোবারককে শিগগিরই বিচারের সম্মুখীন করা হবে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মিসরের পর্যটননগর শারম আল শেখের একটি হাসপাতালে আটক রয়েছেন।ওই হাসপাতালের প্রধান চিকিৎসক জানিয়েছেন, হোসনি মোবারক বিষাদগ্রস্ত। তিনি দিন দিন ওজন হারাচ্ছেন এবং বেঁচে থাকার জন্য যথেষ্ট পরিমাণ খাবার খাচ্ছেন না।তবে সমালোচকেরা মোবারকের এই অসুস্থতাকে বিচার এড়ানোর কৌশল বলে অভিহিত করেছেন।গণ-অভ্যুত্থানের মুখে গত ফেব্রুয়ারি মাসে হোসনি মোবারকের পতন ঘটে । ওই অভ্যুত্থানে ৮৪০ ব্যক্তি নিহত হন।