খাগড়াছড়িতে চাঁদার দাবিতে টেলিটকের কর্মীরা আটক, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার দাবিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লতিবান ব্রিজ এলাকায় রাষ্ট্রায়ত্ত মুঠোফোন অপারেটর টেলিটকের পাঁচজন কর্মীকে পাঁচ ঘণ্টা আটক রাখে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা যখন বুঝতে পারে, তাদের আটকে রেখে কোনো চাঁদা আদায় সম্ভব নয়, তখন তাঁদের ছেড়ে চলে যায়। আজ সোমবার এ ঘটনা ঘটে।মুক্তি পাওয়ার পর খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে টেলিটকের সিনিয়র মার্কেটিং অফিসার আহসান হোসেন তপু সাংবাদিকদের বলেন, ‘আমরা টেলিটকের একুশে প্যাকেজের প্রচারণার জন্য খাগড়াছড়ি থেকে পানছড়ি যাচ্ছিলাম। পথে লতিবান ব্রিজ এলাকায় এক ব্যক্তি ইশারা দিয়ে আমাদের মাইক্রোবাসকে থামতে বলেন। মাইক্রোবাসটি থামানো হলে তিনি প্রশ্ন করেন, আমরা কোথা থেকে এসেছি, কেন আসছি। পরে তারা আমাদের মাইক্রোবাস থেকে নামিয়ে সড়কের কিছুদূরে একটি ঘরে নিয়ে যায়। এরপর তারা সবার মোবাইল কেড়ে নেয় এবং আমার মোবাইলের মাধ্যমে ঢাকার টেলিটক অফিসের মহাব্যবস্থাপকের (জিএম) সঙ্গে কথা বলেন। এ সময় তারা ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে।’আহসান হোসেন আরও বলেন, ‘সন্ত্রাসীরা যখন বুঝতে পারে, আমাদের আটকে রেখে চাঁদা আদায় সম্ভব হবে না, তখন তারা বিকেল সাড়ে চারটার দিকে ওই স্থান থেকে চলে যায়।’ তবে আহসান হোসেন জানান, সন্ত্রাসীরা আদিবাসী হলেও তারা কোন দলের, তা তাঁরা বুঝতে পারেননি। তবে তারা ভালো ব্যবহার করছিল।খাগড়াছড়ির পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, পুলিশ অপহরণের খবর পাওয়ার পর পানছড়ি ও খাগড়াছড়ি থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে অভিযান শুরু করে। তখন সন্ত্রাসীরা বুঝতে পেরে তাদের (অপহরণকারীদের) ছেড়ে তারা পালিয়ে যায়।