খাগড়াছড়িতে দোষ স্বীকার করলেন পাঁচ জওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে বিডিআর বিদ্রোহের ঘটনায় রামগড়ের ১১ ব্যাটালিয়নের ৬৯ জন জওয়ানের মধ্যে পাঁচজন নিজেদের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।আজ সোমবার সকাল নয়টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খাগড়াছড়ির সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫তে এই বিচারকাজ অনুষ্ঠিত হয়। এ মামলায় কাল সাক্ষ্যগ্রহণ করা হবে।বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফিজুল হক আদালতে সভাপতিত্ব করেন।অনুকম্পা প্রার্থনাকারীরা হলেন—ল্যান্স নায়েক (সিগন্যাল) আবু সালেহ্ মো. মুসা, সিপাহি রিয়াজুল ইসলাম, সিপাহি আজিজুল ইসলাম, সিপাহি এস এম মাহমুদুর হাসান ও সিপাহি নূরুদ্দিন খান।আদালতে বিচারকাজের শুরুতেই ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল গাফ্ফার মামলার প্রসিকিউটর হিসেবে আদালতে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। এ সময় তিনি ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারির ঘটনার বিশদ বিবরণ দেন।এরপর আদালতে প্রত্যেক অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় ওই পাঁচজন নিজেদের দোষ স্বীকার করেন।