খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি ছাত্র সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি কলেজে আজ শনিবার দুপুরে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজন পাহাড়ি ও একজন বাঙালি। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গঙ্গারামমুখ ও রেডকাবা গ্রামে আজ সকাল সাড়ে ১০টার দিকে বাঙালি ও পাহাড়িদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে একজন সেনাসদস্যসহ চারজন আহত হন। এ ঘটনার জের ধরেই কলেজে ছাত্র সংঘর্ষ ঘটে।