প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে বিডিআর বিদ্রোহের ঘটনায় আজ বুধবার সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। প্রথম দিনে আজ ১০ জন সাক্ষ্য দেন। আদালত কাল বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। খাগড়াছড়ির বিজিবি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫ তে এ সাক্ষ্য নেওয়া শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফিজুল হক। সাক্ষ্য প্রদানকারী ব্যক্তিদের মধ্যে মামলার বাদী ও প্রধান সাক্ষী সুবেদার সহকারী মো. সিরাজুল ইসলাম, খাগড়াছড়ি সদর সেক্টরের সাবেক কমান্ডার কর্নেল এ কে এম নাসির রয়েছেন।আদালত আজ সকাল সাড়ে নয়টায় বসে মাঝে দুবার বিরতি দিয়ে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত চলে।