খাগড়াছড়িতে ব্যবসায়ীদের আধাবেলার হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি বাজার ব্যবসায়ীদের ডাকা আধাবেলার হরতাল আজ শনিবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে যানবাহন শ্রমিকদের ডাকা পূর্ণ দিবস সড়ক অবরোধ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সকাল থেকে শহরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো যানবাহন শহর ছেড়ে যায়নি এবং বাইরে থেকেও কোনো যানবাহন শহরে ঢোকেনি। সকাল থেকে পিকেটাররা শহরের কেন্দ্রস্থল শাপলা চত্বর, চেঙ্গী স্কয়ার ও বাসস্টেশন এলাকায় অবস্থান করে সাইকেল, রিকশা চলাচল বন্ধ করে দেয়।গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার শিবমন্দির এলাকায় দুর্বৃত্তেরা চাঁদা না পেয়ে চালের ট্রাক পুড়িয়ে দেয়। এর প্রতিবাদে খাগড়াছড়ির বাজার ব্যবসায়ীরা রাতে শহরে বিক্ষোভ মিছিল করে এবং আজ আধাবেলা হরতাল ও পূর্ণদিবস সড়ক অবরোধের ডাক দেয়।