খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে আজ রোববার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। ভূমি বিরোধকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আদিবাসী-বাঙালি সংঘর্ষে তিন বাঙালি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ কর্মসূচির ডাক দেয়। অবরোধের কারণে খাগড়াছড়িতে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধ কর্মসূচির কারণে প্রশাসন জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং টহল দিচ্ছে। এদিকে বিএনপির খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী গতকাল শনিবার এক ঘোষণায় জানান, সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।