খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, পরিস্থিতি থমথমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি শহর ও তার আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি থাকলেও সকাল সাতটায় কারফিউ তুলে নেওয়া হয়েছে। এলাকায় রিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করবে এবং দোকানপাট খোলা থাকবে বলে জেলা প্রশাসন আজ সকালে মাইকিং করে ঘোষণা দেয়।এদিকে আজ বাঙালি ছাত্র পরিষদের ডাকে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।খাগড়াছড়ি থানার উপপরিদর্শক মো. আশরাফুল জানান, গতকাল রাতে চারজনকে আটক করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মোট ৭৪ জনকে আটক করা হলো। আজ খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত হলেও থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। গতকাল রাত নয়টার দিকে শহরের দক্ষিণ অংশে গোলাবাড়ী এলাকায় শর্টসার্কিটের কারণে দুটি বাড়ি পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ, র্যাব ও নিরাপত্তা বাহিনীর তত্পরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।