খাগড়াছড়িতে ৬৬ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে বিডিআর বিদ্রোহের ঘটনায় পানছড়ি ৩০ রাইফেল ব্যাটালিয়নের ৬৬ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫ আজ সোমবার এ রায় ঘোষণা করেন।একই সঙ্গে আদালত অভিযুক্ত ৭১ জনের মধ্যে পাঁচজনকে খালাস দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ সাত বছর করে তিনজনকে, একজনকে সাড়ে ছয় বছর, ছয় বছর করে তিনজনকে এবং সর্বনিম্ন চার মাস করে চারজনকে সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত সবাইকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।বিশেষ আদালত-১৫-এর বিচারক ও বিজিবি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আবু ওয়াহাব মোহাম্মদ হাফিজুল হক এ রায় ঘোষণা করেন। সকাল সোয়া ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে সকাল ১০টা ৫০ মিনিটে রায় ঘোষণা শেষ হয়।