খাগড়াছড়িতে ৭১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৩০ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে আজ রোববার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ বিচারকাজ অনুষ্ঠিত হয়।আদালত কাল সকাল নয়টায় সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেন। আদালতে অভিযোগ উত্থাপন করেন ৩০ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার (সিগন্যাল) হযরত আলী।আদালতে সভাপতিত্ব করেন কর্নেল জাহেদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিডিআরের দুজন কর্মকর্তা।৭১ জন জওয়ানের মধ্যে নায়েক সুবেদার তিনজন, হাবিলদার ১৭ জন, নায়েক নয়জন, ল্যান্স নায়েক সাতজন ও সেপাই ৩৫ জন রয়েছেন। আসামিদের মধ্যে ৪৮ জন পানছড়ি থানার দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।বাকি ২৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আজ কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালত মামলা পরিচালনার সহযোগিতা করার জন্য ৩০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেন।