প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি সদর সেক্টরের ৪২ জন জওয়ানের বিরুদ্ধে আজ মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়েছে। পাঁচজন জওয়ান আদালতে নিজেদের দোষ স্বীকার করে অনুকম্পা চান। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ অভিযোগ গঠন করে। বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফিজুল হক আদালতে সভাপতিত্ব করেন।আদালত সকাল সোয়া নয়টার দিকে শুরু হলে মামলার কৌঁসুলি মেজর মো. জাভেদ হাসান ৪২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এরপর আদালত প্রত্যেক জওয়ানের বিরুদ্ধে আলাদা আলাদাভাবে অভিযোগ পড়ে শোনান। তখন পাঁচজন জওয়ান নিজেদের দোষ স্বীকার করে অনুকম্পা চান। আদালত আসামিদের সহায়তার জন্য ফ্রেন্ডস অব দি একিউজড হিসেবে মেজর মনজিনুল মুবীন ও চারজন আইনজীবীকে দায়িত্ব দেন।