খাতায় অযথা কাটাকাটি করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যানমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাসুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। এ সময়ে নতুন করে কোনো কিছু পড়া ঠিক হবে না। আগের পড়া বারবার রিভিশন দাও এবং লেখার চেষ্টা করো। পরীক্ষার দিন প্রশ্ন হাতে পাওয়ার পর ভালো করে পড়ে নিতে হবে। এর মধ্যে সবচেয়ে ভালো উত্তর জানা প্রশ্নের জবাব আগে দেবে। অনুচ্ছেদ বা প্যারা করে উত্তর লিখতে হবে। বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রে চিত্র স্পষ্ট করে আঁকতে হবে। একই সঙ্গে সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে। উত্তরপত্রে চিত্র এবং লেখা স্পষ্ট থাকতে হবে। তাহলে পরীক্ষক নম্বর দেওয়ার সময় তৃপ্ত হয়ে খাতার মূল্যায়ন করবেন। উত্তর দেওয়ার ক্ষেত্রে সময়ের দিকে লক্ষ রাখা দরকার। খাতার শুরু থেকে শেষ পর্যন্ত একই ধাঁচের উত্তর থাকলে ভালো নম্বর পাওয়া যাবে। উত্তর যেন এলোমেলো না হয় বা খাতায় অযথা কাটাকাটি করবে না। সুন্দর হাতের লেখা ভলো নম্বর পেতে সহায়তা করে থাকে এ কথাটি অবশ্যই মনে রাখবে।