খাদইল ইউনাইটেড উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জের খাদইল ইউনাইটেড উচ্চবিদ্যালয়ে ৯ ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বুড়িগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল গফুর মণ্ডলের সভাপতিত্বে এক সভা হয়। এ সময় বক্তব্য দেন এ বি এম কামাল সেলিম, মতিয়ার রহমান, আজিজার রহমান, মোত্তালিব হোসেন, আবদুর রজ্জাক, গফুর সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান ও নৃত্য পরিবেশন করে।