খাদে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-পরশুরাম সড়কে আজ বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাইয়ুম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের থাকা আরেক আরোহী দাউদুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুরে ফেনী-পরশুরাম সড়কের বন্ধুয়া সেতুর পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে কাইয়ুমের মোটরসাইকেলটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।