খাদ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
খাদ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে আজ। আটটি স্তরে মোট এক হাজার ৮৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকা অনুযায়ী নিয়োগপত্র পাঠানোও শুরু হয়েছে। নিয়োগ পাওয়া ব্যক্তিদের আগামী ১৮ জুলাইয়ের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে। প্রায় ছয় বছর লাগল এই নিয়োগ চূড়ান্ত করতে।প্রকাশিত ফলাফলে পরিদর্শক পদে ৩৫০ জন, উপপরিদর্শক পদে ২০৯ জন, সহকারী উপপরিদর্শক পদে ৪১৯ জন, উচ্চমান সহকারী পদে ৫০ জন, সুপারভাইজার (সাইল) পদে চারজন, নিরীক্ষক (অডিটর) পদে ৩০ জন, সহকারী ফোরম্যান পদে দুজন এবং সহকারী অপারেটর পদে ২০ জন নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।খাদ্য অধিদপ্তরের এই পদগুলোতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয় ২০০৪ সালে। ২০০৬ সালে লিখিত পরীক্ষা নিয়েও পরে তা বাতিল করা হয়। এরপর বর্তমান সরকার প্রক্রিয়াটি নতুন করে শুরু করে। তার অংশ হিসেবে গত বছর ২৪ এপ্রিল প্রতিটি জেলা সদরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই লাখ ৯২ হাজার প্রার্থী অংশ নেন। এর মধ্যে আট হাজার ৬১০ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেন বিভাগীয় কমিশনারের নেতৃত্বাধীন একটি কমিটি।ফলাফল জানতে এখানে ক্লিক করুন