খাদ্য অধিদপ্তরে সহস্রাধিক নিয়োগের তালিকা চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিদপ্তরে আটটি স্তরে মোট এক হাজার ৮৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকা অনুযায়ী নিয়োগপত্র পাঠানোও শুরু হয়েছে। নিয়োগ পাওয়া ব্যক্তিদের ১৮ জুলাইয়ের মধ্যে যোগ দিতে বলা হয়েছে। এই নিয়োগ চূড়ান্ত করতে সময় লেগেছে প্রায় ছয় বছর।খাদ্য অধিদপ্তরের এই পদগুলোতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয় ২০০৪ সালে। ২০০৬ সালে লিখিত পরীক্ষা নিয়েও পরে তা বাতিল করা হয়। এরপর বর্তমান সরকার প্রক্রিয়াটি নতুন করে শুরু করে। এরই অংশ হিসেবে গত বছরের ২৪ এপ্রিল প্রতিটি জেলা সদরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা হয়। এতে দুই লাখ ৯২ হাজার প্রার্থী অংশ নেন। এর মধ্যে আট হাজার ৬১০ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। মৌখিক পরীক্ষা নেয় বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি কমিটি।গত বছরের ১০ ডিসেম্বর সিলেট, ১৩ ডিসেম্বর বরিশাল ও খুলনা, ২৯ ডিসেম্বর রাজশাহী এবং চলতি বছরের ৪ জানুয়ারি চট্টগ্রাম ও ১৪ জানুয়ারি ঢাকা বিভাগের মৌখিক পরীক্ষা হয়। এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফলাফল খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পৌঁছানোর কথা থাকলেও পরে তা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু নিয়োগ চূড়ান্ত করা হয় গতকাল।এ নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা অনুসরণের কথা জানা গেছে। প্রত্যেক জেলা কোটার মধ্যে আবার ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা, ১৫ শতাংশ নারী, ১০ শতাংশ আনসার-ভিডিপি, পাঁচ শতাংশ উপজাতি, ১০ শতাংশ এতিম-প্রতিবন্ধী ও অবশিষ্ট ৩০ শতাংশ সাধারণ কোটায় নিয়োগ পেয়েছেন।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এক হাজার ৯১টি কর্মকর্তা-কর্মচারী পদে লোক নিয়োগের কথা ছিল। তবে গতকাল নিয়োগের যে তালিকা পাওয়া গেছে, তাতে এক হাজার ৮৪ জনের উল্লেখ ছিল। এর মধ্যে খাদ্য পরিদর্শক পদে ৩৫০ জন, উপখাদ্য পরিদর্শক ২০৯ জন, সহকারী উপখাদ্য পরিদর্শক ৪১৯ জন, উচ্চমান সহকারী ৫০ জন, সুপারভাইজার (সাইলো) চারজন, অডিটর ৩০ জন, সহকারী ফোরম্যান দুজন ও সহকারী অপারেটর পদে ২০ জনের নাম উল্লেখ ছিল।সরকারি সূত্র জানায়, এই নিয়োগের পরও খাদ্য অধিদপ্তরের জনবল অনুমোদিত সংখ্যার চেয়ে কমই থেকে যাচ্ছে।ফলাফল জানতে এখানে ক্লিক করুন