খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাজেটের বরাদ্দ পর্যাপ্ত: খাদ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, দেশের ১৫ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবার বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং প্রয়োজনে বাইরে থেকে খাদ্য আমদানির জন্য এ বরাদ্দ যথেষ্ট। তিনি বলেন, চালের দাম কমতে শুরু করেছে। এ বছর ছয় লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি খন্দকারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।খাদ্যমন্ত্রী বলেন, সরকারি প্রটোকল ছাড়া তিনি নিজ বাড়ির কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। প্রসঙ্গত, আজ ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়।