খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে পারে গুটি ইউরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাষের জমি কমে যাওয়া, বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে যাওয়াসহ নানা কারণে ঘটছে জলবায়ুর পরিবর্তন। হুমকির মুখে পড়ছে খাদ্য নিরাপত্তা। পরিবেশদূষণ রোধ ও খাদ্য নিরাপত্তায় অনেকাংশে বিশেষ ভূমিকা রাখতে পারে গুটি ইউরিয়া। ২৪ জানুয়ারি নগরের ব্র্যাকের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আইএফডিসি আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন বিশেষজ্ঞ কৃষিবিদ, গবেষক ও আলোচকেরা।অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. নূরুন্নবী তালুকদার বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষির ওপর গুরুত্ব দিতে হবে। আর এ ক্ষেত্রে উত্পাদনের সঙ্গে ব্যয় কমানোর দিকেও নজর দিতে হবে। স্বল্পব্যয়ে অধিক উত্পাদন হলে এবং সেটা পরিবেশবান্ধব হলে অবশ্যই মানুষ তা গ্রহণ করবে। আমাদের দেশে শুধু কৃষির কারণে অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েনি। তাই কৃষিকে বাঁচাতে যেকোনো উদ্যোগ নিয়ে তাতে সর্বাত্মক সহযোগিতা করা হবে। যেহেতু জমির পরিমাণ কমে আসছে তাই কোনো জমি অনাবাদি বা এক ফসলি রাখা যাবে না।বরিশালের জেলা প্রশাসক মো. মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ইলিয়াস লস্কর, মো. মাহমুদ হোসেন, মো. আফতাবউদ্দিন খান, গ্রায়েম হান্টার, মো. মফিজুল ইসলাম প্রমুখ।