খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি প্রায় ১৪ শতাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ২০১১-১২ অর্থবছরের মার্চ মাসে জাতীয় মূল্যস্ফীতি আরেক দফা কমেছে। কিন্তু খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতির হারে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতির হার মার্চ মাসে বেড়ে ১৩ দশমিক ৯৬ শতাংশ হয়েছে, যা ফেব্রুয়ারি মাসে ছিল ১৩ দশমিক ৫৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ বৃহস্পতিবার মার্চ মাসের মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে।এতে দেখা যায়, মার্চে মাসওয়ারী মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ১০ শতাংশ। ফেব্রুয়ারি মাসে এই হার ছিল ১০ দশমিক ৪৩ শতাংশ। মার্চ মাসে খাদ্যের মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৮ শতাংশ। আগের মাসে এই হার ছিল ৮ দশমিক ৯২ শতাংশ।