বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সতর্কবাণী
খাদ্যদ্রব্যের উচ্চমূল্যের কারণে প্রজন্ম ধ্বংস হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব অর্থনীতি চরম সংকট থেকে এক পা দূরে অবস্থান করছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক এই সতর্কবাণী উচ্চারণ করেছেন।খাদ্যদ্রব্যের উচ্চমূল্য গরিব দেশের জন্য মূল বিপদ উল্লেখ করে জোয়েলিক বলেন, এ কারণে একটি প্রজন্ম ধ্বংস হয়ে যেতে পারে বলে তিনি সতর্ক করেন। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের এক সভা শেষে তিনি এসব কথা বলেন।এরই মধ্যে জি-২০ অর্থমন্ত্রীরা ওয়াশিংটনে এক সভায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় যেসব দেশের নতুন সরকার গঠিত হয়েছে, তাদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি।