খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়াদিল্লিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধী দল আজ বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছে। হাজার হাজার বিক্ষোভকারী খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের পদত্যাগ দাবি করেন।খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এ বিক্ষোভ সরকারের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভের বহিঃপ্রকাশ। এ বিক্ষোভ এক বছর আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হওয়ার পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রথম শক্তি প্রদর্শন।দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পার্লামেন্ট থেকে বিজেপির সদস্যরা আজ ওয়াকআউট করেন এবং স্লোগান দেন।বিভিন্ন রাজ্য থেকে আসা বিজেপির কর্মীদের জমায়েতে রাজধানীতে যানজট সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন রঙের ফেস্টুন, পোস্টার ও ব্যানার বহন করেন।চলতি ও পরবর্তী বছর আটটি রাজ্যে অনুষ্ঠেয় নির্বাচনের আগে খাদ্যশস্য, চিনি ও ডালের মূল্যবৃদ্ধিকে কংগ্রেসের ভবিষ্যত্ ভাগ্য নির্ধারণের ইস্যু হিসেবে বিজেপি ব্যবহার করতে চায়।বিক্ষোভে অংশ নেওয়া কৃষক মোহন সিং বলেন, আমি সব সময় কংগ্রেসকে ভোট দিয়ে আসছি। তবে মূল্যবৃদ্ধির ব্যাপারে তাঁদের কর্মকাণ্ড আমাকে হতাশ করেছে। তিনি বলেন, ‘আমি জানি না, কীভাবে আমার পরিবার চালাব।’কংগ্রেসের বেশির ভাগ ভোটার ভারতের দরিদ্র ও গ্রামীণ কৃষক। তাঁদের আনুগত্য পরিবর্তন দলটির ভবিষ্যত্ ভাগ্য নির্ধারণে প্রভাব ফেলবে।২০০৯ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কংগ্রেসের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের প্রতিশ্রুতি বিজয়ের প্রধান কারণ হিসেবে কাজ করে। কিন্তু সরকার মুদ্রাস্ফীতি না কমিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দিচ্ছে।—রয়টার্স