খাদ্যমন্ত্রীর সই জাল করায় কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সই জাল করে বদলি হওয়ার চেষ্টা করায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা খাদ্যনিয়ন্ত্রক শামসুল হককে আজ সোমবার দুপুরে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘ওই কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।’শামসুল হক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের সুপারিশসংবলিত বদলিসংক্রান্ত একটি আবেদন সম্প্রতি বিভাগীয় খাদ্যনিয়ন্ত্রককে দেন। বিভাগীয় খাদ্যনিয়ন্ত্রক সেটি মন্ত্রণালয়ে পাঠালে সিল, সুপারিশ ও সই জালিয়াতির ঘটনা ধরা পড়ে।