খাদ্যসংকট হ্রাসে অপচয় রোধ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যসংকট হ্রাস করার লক্ষ্যে সারা বিশ্বে খাদ্যের অপচয় রোধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারা বিশ্বের সব অভুক্ত লোকের জন্য খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে উত্পাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্যের অপচয় রোধের উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে।'জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার (এফএও) প্রতিনিধি হিরোইউকি কোনুমা আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। হিরোইউকি কোনুমা এফএওর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী মহাপরিচালক ও আঞ্চলিক প্রতিনিধি। খবর বাসস।বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বৈঠককালে তারা বৈশ্বিক ও আঞ্চলিক খাদ্যনিরাপত্তা এবং খাদ্য উত্পাদন বৃদ্ধির মাধ্যমে দারিদর্্য বিমোচনসংক্রান্ত বিভিন্ন ইসু্য নিয়ে আলোচনা করেন।এফএওর প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের সরকারের মেয়াদে এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বর্তমান মেয়াদে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য তঁার সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন।এফএওর প্রতিনিধি বলেন, Èবাংলাদেশ আপনার যোগ্য নেতৃত্বে স্বল্পতম সময়ে খাদ্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিশ্বে একটি নজির স্থাপন করেছে।'দেশে খাদ্য উত্পাদনে বিগত আওয়ামী লীগ সরকারের সাফল্যের উলে্লখ করে কোনুমা বলেন, Èতত্কালীন সময়ে ৪০ লাখ টনের বেশি খাদ্যঘাটতি মিটিয়ে ২৬ লাখ টন অতিরিক্ত খাদ্য উত্পাদন করা আপনার বিগত সরকারের জন্য ছিল একটি বিরাট সাফল্য।' এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে উদ্বৃত্ত খাদ্য উত্পাদনে তঁার সরকারের সাফল্যের স্বীকৃতিতে এফএও ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানজনক সেরেস পুরস্কার প্রদান করেছিল।সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, এ কারণেই ইটালিতে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাম উলে্লখ করে শেখ হাসিনাকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি সম্মেলনে যোগ দিয়েছিলেন।এফএওর প্রতিনিধি বলেন, সম্মেলনে যোগদানের পর শেখ হাসিনা সম্মেলনের ঘোষণায় দারিদর্্য বিমোচনের ইসু্য উত্থাপন করেন। পরে ডি-৮ নেতারা ঘোষণায় শেখ হাসিনার প্রস্তাব অন্তভর্ুক্ত করেন।অ্যাম্বাসেডর অ্যাটলার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং ঢাকার এফএওর প্রতিনিধি এড স্পিকার্স এ সময় উপস্থিত ছিলেন।