খাদ্যে ভেজাল পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই
খাদ্যে ভেজাল পরীক্ষার জন্য দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেই। দেশে খাদ্যের ভেজাল রোধের জন্য ৩২টি আইন আছে। আইনগুলোর সঙ্গে ১১টি মন্ত্রণালয় সম্পৃক্ত। কিন্তু এসব মন্ত্রণালয়ের মধ্যে কাজের সমন্বয় না থাকায় আইনের প্রয়োগ নেই।আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরে উবিনীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনাসভায় এসব কথা বলা হয়। ওই আলোচনা সভায় নিরাপদ খাদ্য নিয়ে বিদ্যমান আইনের পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করা হয়।আলোচনা সভায় বলা হয়, জিলাপিতে রং মেশানো হয়। ঘিতে আলু মেশানো হয়। ভেজাল রোধের জন্য যেসব আইন আছে, তাতে ফাঁকফোকর অনেক। পণ্যবিক্রেতাকে ভেজালের জন্য দায়ী করা যায় না। কারণ পাইকারি বিক্রেতারাই পণ্য নিয়ে আসেন। আবার পাইকারি বিক্রেতারা উত্পাদনের সঙ্গে জড়িত থাকেন না বলে ভেজালের দায়দায়িত্ব তাঁদের ওপর চাপানো কঠিন হয়ে পড়ে। এ ছাড়া ভেজাল পরীক্ষা করার জন্য দেশে যেসব যন্ত্রপাতি আছে, সেগুলোও অপর্যাপ্ত।আলোচনা সভায় বিশিষ্ট চিন্তাবিদ ও উবীনীগের সভাপতি ফরহাদ মযহার, নির্বাহী পরিচালক ফরিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।