খাদ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের মার্চের তুলনায় এপ্রিলে মূল্যস্ফীতি কমেছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মার্চে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ১০ শতাংশ। এপ্রিলে কমে তা নয় দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে।আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক (ডিজি) শাজাহান আলী মোল্লা মূল্যস্ফীতির এ তথ্য জানান।শাজাহান আলী মোল্লা বলেন, এপ্রিলে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে আট দশমিক ১২ শতাংশ। আর খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। খাদ্য-সামগ্রীর দাম কমার কারণে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমেছে বলে তিনি জানান।