খানে খানে যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে খানদের মধ্যকার শীতল যুদ্ধের কথা কারও অজানা নয়। কিছুদিন পরপরই বেজে ওঠে খান শিবিরে যুদ্ধের দামামা। এবারও বুঝি আরেক যুদ্ধ লেগে গেল! এক শিবিরে আছেন শাহরুখ খান, অন্য শিবিরে সালমান। যুদ্ধের কারণ কী? আগামী ১৩ এবং ১৪ জানুয়ারি শারজা ক্রিকেট স্টেডিয়ামে বসছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। সেখানে শাহরুখের ‘চাক দে ইন্ডিয়া’র পাশাপাশি অংশ নিচ্ছে সালমানের একাদশ। সমস্যা হলো, এর প্রচারণার জন্য পোস্টার ছাপিয়েছেন সালমান। শাহরুখের শিবির থেকে অভিযোগ, তাদের পোস্টার নকল করেছেন সালমান। তবে, পোস্টার-সংশ্লিষ্ট এক ডিজাইনার বললেন, ‘এগারজন খেলোয়াড় আর একজন অধিনায়ক কিংবা ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে নিয়ে পোস্টারের ছবি একই রকম হতেই পারে। এতে খানদের কোনো হাত নেই।’ জিনিউজ।