খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে তালা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার শিক্ষার্থীরা ডাইনিংয়ে তালা দিয়ে বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে ডাইনিংয়ের খাবারের দাম হঠাত্ করে ১৬ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়। এ খবর জানাজানি হলে শিক্ষার্থীরা প্রথমে ভারপ্রাপ্ত হল প্রাধ্যক্ষের সঙ্গে দেখা করে দাম না বাড়ানোর অনুরোধ জানান। এ সময় তিনি দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার এখতিয়ার তাঁর নেই জানিয়ে দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ডাইনিংয়ের সামনে বসে ধর্মঘট শুরু করেন। সেখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়। এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ওমর ফারুক প্রথম আলো ডটকমকে বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ বিষয়ে আমার কিছুই করার নেই। আগামীকাল এক বৈঠকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’