খালাফ হত্যা, সৌদি তদন্ত দল আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি কূটনীতিক খালাফ আল আলী হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করতে সৌদি আরব থেকে একটি তদন্ত দল চলতি সপ্তাহেই বাংলাদেশে আসছে। আজ শনিবার বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুশারি ইউএনবিকে জানান, বাংলাদেশের তদন্তকারী দলকে সহায়তা করতে পাঁচ থেকে ছয় সদস্যের একটি দল আসবে। ওই দলে সৌদি আরবের পুলিশ ও তদন্তকারী সংস্থার কর্মকর্তারা থাকবেন বলে জানান বুশারি।২১ মার্চ রিয়াদে একটি বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সালকে একটি তদন্ত দল পাঠানোর জন্য অনুরোধ করেন। খালাফ হত্যাকাণ্ডের তদন্তকাজে সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী তাঁকে অনুরোধ জানান। পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে প্রিন্স সৌদ সে দেশের তদন্তকারী দলকে বাংলাদেশে পাঠাতে সম্মত হয়েছেন। বৈঠকে সৌদি কূটনীতিকের হত্যাকাণ্ডের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো শোকবার্তা প্রিন্স সৌদের কাছে পৌঁছে দেন।৬ মার্চ রাজধানীর গুলশানে নিজ বাড়ির কাছে গুলিতে সৌদি কূটনীতিক খালাফ আল আলী নিহত হন।