খালাফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরও চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে মামলায় ১৯ জন সাক্ষ্য দিলেন।আদালত আজ আসামিদের উপস্থিতিতে ১৮ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।আজকের সাক্ষীরা হলেন: চিকিত্সক কামরুল হাসান সরদার, মোহাম্মদ শহিদুল ইসলাম, আবুল হোসেন ও মতিউর রহমান।গত ৩১ অক্টোবর এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি, রফিকুল ইসলাম ওরফে খোকন কারাগারে আটক রয়েছেন। অপর আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ পলাতক রয়েছেন।গত ৫ মার্চ রাত একটার দিকে গুলশানের কূটনৈতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। পরের দিন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।