খালাফ হত্যাকাণ্ডের পরিস্থিতি জানাতে রিয়াদে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর হত্যাকাণ্ড-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রিয়াদে যাবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।আগামী ১৪ মার্চ হামবুর্গের সমুদ্রসীমা আইন-বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইটলস) যোগদানের পর দেশে ফেরার পথে সৌদি আরবে যাবেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানান। ইটলসে বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধের রায় দেওয়া হবে ১৪ মার্চ।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, সৌদি সরকার নিহত খালাফের হত্যার তদন্তে প্রয়োজন হলে বাংলাদেশকে সহযোগিতা করতে চেয়েছে। আর বাংলাদেশ এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রী এটাও উল্লেখ করেছেন, এ মুহূর্তে বাংলাদেশে সৌদি আরবের কোনো তদন্ত দলের উপস্থিতির খবর তাঁর জানা নেই।