খালেদা কাল চীনে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের সফরে কাল রোববার চীন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।বিএনপির একাধিক সূত্র জানায়, চীন সফর শেষে চলতি মাসের শেষ দিকে খালেদা জিয়ার ভারত সফরে যাওয়ার সম্ভাবনা আছে। তবে ভারত সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রথম আলো ডটকমকে জানান, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে খালেদা জিয়া সে দেশে যাচ্ছেন। তাঁর সঙ্গে এ সফরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ, প্রেস সচিব মারুফ কামাল খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস প্রমুখ থাকবেন। কাল বেলা দেড়টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে খালেদা জিয়া প্রথমে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাবেন। সেখানে রাত যাপন করে পরদিন ১৫ অক্টোবর চীন যাবেন।১৭ অক্টোবর গণমিছিল: ১৭ অক্টোবর রাজধানী ঢাকাসহ সারা দেশে গণমিছিল করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরকারের অব্যাহত হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয় বলে জানানো হয়।