খালেদা চীনে গেছেন নালিশ করতে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেছেন, সরকারের বিরুদ্ধে নালিশ করার জন্যই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া চীন সফরে গেছেন। তিনি বলেন, চীন বাংলাদেশের ভালো একটা উন্নয়ন অংশীদার। চীনের সঙ্গে সরকারের সুসম্পর্ক নষ্ট এবং বিদেশিদের কাছ থেকে ফায়দা লোটার জন্য রামুর ঘটনা ঘটানোর হয়েছে বলে তিনি মন্তব্য করেন।আজ রোববার বিকেলে জাতীয় শ্রমিক লীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ আলোচনা সভার আয়োজন করা হয়।হানিফ বলেন, ‘কিছু বৌদ্ধ ভিক্ষুকে ডেকে খালেদা জিয়া ছবি তুলে চীনে নিয়ে গেছেন। তিনি সেখানে দেখাবেন যে আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়। এর আগে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু সে সময় বিএনপিকে তাদের পাশে দেখা যায়নি। কারণ তিনি (খালেদা জিয়া) জানেন, হিন্দু সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে সুবিধা করতে পারবেন না। তাই তিনি যাননি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলায় মওদুদ আহমদকে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, শেখ হাসিনার নামে করা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা বাতিল করেছেন।