খালেদা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মাদ নাসিম বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন। তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করে লংমার্চের নামে লংড্রাইভ করছেন।২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় মোহাম্মদ নাসিম এ কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান, কেন্দ্রীয় নেতা আক্তার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মেরাজউদ্দিন মোল্লা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ ওমর ফারুক চৌধুরী, সাংসদ শাহরিয়ার আলম প্রমুখ।সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিএনপি-জামায়াতের বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের জনসভার চেয়ে তিনগুণ বড় জনসভার প্রস্তুতি নেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।