খালেদা জিয়া ওমরাহ করার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরাহ পালন করতে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার বিকেলে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। খালেদা জিয়া বিকেল চারটা ২২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। খবর ইউএনবিরসৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে খালেদা জিয়া ওমরাহ করতে গেলেন। তাঁর সঙ্গে আছেন ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান ও মেয়ে জাহিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কাদার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস এবং ব্যক্তিগত সহকারী এ এস এম সালেহ আহমেদ।বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া প্রথমে মদিনা যাবেন। সেখানে তিন দিন অবস্থানকালে তিনি হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন এবং মসজিদে নববিতে নামাজ আদায় করবেন। এরপর তিনি ওমরাহ পালন করতে মক্কা যাবেন।আগামী ৯ সেপ্টেম্বর খালেদা জিয়ার দেশে ফেরার কথা।