খালেদা জিয়া চিকিৎসার আড়ালে ষড়যন্ত্রের জাল বুনে এসেছেন
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া চিকিৎসার আড়ালে প্রকৃতপক্ষে নানা ষড়যন্ত্রের জাল বুনে এসেছেন। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এই নৈরাজ্যের পক্ষ নিয়েছেন খালেদা জিয়া। সুতরাং এসব নৈরাজ্য ও হত্যাকাণ্ডের দায়দায়িত্ব তাঁকেই নিতে হবে। আজ সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।বনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা সাঈদীর রায়ের পর যে নৈরাজ্য চলছে, সেটা বিএনপির সমর্থনেই চলছে। যেখানে এসব সহিংসতা হয়েছে, সেসব জায়গায় বিএনপির প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ছিল বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে এগুলো পরিকল্পিত ঘটনা বলেও মন্ত্রী দাবি করেন। খালেদা জিয়াকে ব্লগে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদের দেওয়া বক্তব্য প্রসঙ্গে বনমন্ত্রী বলেন, ‘অনেকে মনে করেন এটি (খালেদা জিয়াকে হত্যার হুমকি) তাঁদের সাজানো নাটক।’ এই সংবাদ সম্মেলনে মহাজোটের শরিক ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, আজকে যারা এসব নৈরাজ্য করছে, তারা প্রকৃতপক্ষে ইসলামের লোক হতে পারে না। এটা মওদুদীবাদ, যা সম্পূর্ণ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। সংবাদ সম্মেলনে মহাজোটের আরেক শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মেজবাহ উর রহমান চৌধুরী বলেন, জামায়ত-শিবির নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে অপ্রচার চালাচ্ছে। এর চেয়ে হাস্যকর ও লজ্জাকর কিছু হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার পক্ষে আপিল করা হয়েছে।আজ সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়। এর নম্বর ২৫/২০১৩। কাদের মোল্লার কৌঁসুলি ফরিদ উদ্দিন খান প্রথম আলো ডটকমকে বলেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কাদের মোল্লার পক্ষে আপিল করা হয়েছে। আপিলে তাঁকে খালাস দেওয়ার আরজি রয়েছে।গতকাল কাদের মোল্লাকে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষও।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর তা প্রত্যাখ্যান করে জনতা। শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করারও বিধান রাখা হয়। আইনে রায়ের ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার বিধান রয়েছে।